২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ২০ যাত্রী

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বুধবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢুলিভিটা এলাকায় ঢাকামুখী ববি পরিবহনের সঙ্গে বিপরীত দিক দিকে আসা অন্য আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে।

এতে বাস দুটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। আহত হয় উভয় বাসের অন্তত ২০ যাত্রী।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারের পর ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলেও জানান এই কর্মকর্তা।