২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুশো কেজি গাঁজাসহ আটক ২

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে দুশো কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবারের এ ঘটনায় আটকরা হচ্ছেন দুলাল হোসেন(২৬), ও মাইনুল ইসলাম (২৮) বলে জানান লালমনিরহাট সদর থানার এসআই সিদ্দিকুল ইসলাম।

দুলাল লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং মাইনুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ঝুকিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় আসলে কর্তব্যরত পুলিশ থামার জন্য সংকেত দেয়।

কিন্তু ট্রাকটি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকের চালক ও সহযোগীসহ অন্যান্য মাদক বিক্রেতা পালিয়ে যায়।

এ সময় ধাওয়া করে দুলাল ও মাইনুলকে আটক করে পুলিশ। তারা মাদকগুলো বগুড়ায় নিয়ে যাচ্ছিল।