২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে কভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সহকারী উপ পরিদর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানিয়েছেন।

নিহত মো. শরীফ হোসেন খান (৩২) ভুলতা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।তিনি মুন্সীগঞ্জ সদরের মৃত আব্দুর রউফ খানের ছেলে।

আহত এএসআই মাহবুব হোসেনকে স্থানীয় ভুলতা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি মাহমুদুল বলেন, এএসআই মাহবুব ও কনস্টেবল শরীফ মোটর সাইকেলে করে ভুলতা ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সজিব কর্পোরেশনের দ্রুতগামী একটি কভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল শরীফ মারা যান। আহত হন এএসআই মাহবুব।

দুর্ঘটনার পর চালক সানোয়ার হোসেনসহ কভার্ডভ্যাটি আটক করা হয়েছে বলে জানান তিনি।