২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাত সন্দেহে আটক ৫, অস্ত্র উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

শুক্রবার দুপুরে রাধানগর ইউনিয়নের বেতাগাঁ গ্রামের শান্তির বাজারের একটি দোকানে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, আটকদের মধ্যে রয়েছেন ডাকাত দলের সর্দার একরামুল, সদর উপজেলার ফাজিলপুরের মো. জাবেদ ভূঁইয়া (২৪), নিপুন মজুমদার (২৩), ছাগলনাইয়ার লক্ষ্মীপুরের মো. শরিফুল ইসলাম (২৬)।

অভিযানকালে ওই দোকান থেকে দুটি বিদিশে তৈরি পিস্তল, দুটি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, একটি কুড়াল, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে এরা ছাগলনাইয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

ডাকাত সর্দার একরামুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।