জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
জামালপুরে এক অটোরিকশা চালককে খুন করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফটক থেকে ওই অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহাদত (১৫) জামালপুর পৌরসভার ব্রাহ্মণপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে।
সদর থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “বৃহস্পতিবার ইফতারের পর কোনো এক সময় শাহাদতকে শ্বাসরোধে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।”
পরে পুলিশ রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
