আদিতমারী সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবু সায়েম জাম্বু (৩৫) উপজেলার তালুকদুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার লোহাকুঁচি সীমান্ত সংলগ্ন ১১৯/৭ নম্বর খুঁটির কাছে গুলির ঘটনা ঘটে বলে আদিতমারী থানার এসআই মো. আতিক জানান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে কয়েকজনের সঙ্গে গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন সায়েম।
“ভোরে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। সঙ্গীরা সায়েমকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
