২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাব পেলেন সংসদ কর্মকর্তারা

জাতীয় সংসদ ভবনের কর্মকর্তাদের ট্যাবলেট পিসি দিল সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার কর্মকর্তাদের মধ্যে ১৪৫টি ট্যাব বিতরণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এই ট্যাবগুলো হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “সরকারি কাজে আরও গতিশীলতা আনতে এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে ত্বরান্বিত করতে এই ট্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‘আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সারা দেশে সরকারি কর্মকর্তাদের ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে বুধবার জাতীয় সংসদের কর্মকর্তাদের এসব ট্যাব দেওয়া হয়। 

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও উপস্থিত ছিলেন।