মাদারীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
মাদারীপুরের রাজৈরে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক জন।
শনিবার সকালে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন (২) ওই এলাকার বাচ্চু বাঘার ছেলে।
এ ঘটনায় আহত আনিকাকে (২) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার আনোয়ার বেপারীর মেয়ে।
রাজৈর থানার ওসি মো. আনোয়ার হোসেন ভূইয়া জানান, টানা বৃষ্টিতে জমে থাকা পানির মধ্যে ইয়াসিন ও আনিকা ঘর থেকে বের হয়। এ সময় ঘরের পাশের একটি সেপটিক ট্যাংকের কাছে গেলে পা পিছলে তারা ভেতরে পড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
আনিকার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।
