২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ট্রলার ডুবে ৩ জেলে নিহত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে তিন জেলে নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 01:47 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

শনিবার সকালে উপজেলার বুড়ির চর ইউনিয়নের সূর্যমুখী খালের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, জামাল মাঝি, মতিন ও রাকিব। তিন জনই বুড়ির চর ইউনিয়নের রোহানিয়া ও শূণ্যের চর গ্রামের বাসিন্দা।

হাতিয়া থানার ওসি নূরুল হুদা জানান, শফিউল আলমের একটি মাছ ধরার ট্রলার নদীতে নোঙ্গর করা ছিল। রাতে মাছ ধরে এসে জামাল, মতিন ও রাকিবসহ ১০ জন মাঝি মাল্লা ওই নৌকায় ঘুমায়। সকালের তিকে স্রোতের তোড়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা এসে সাত জনকে উদ্ধার করলেও জামাল, মতিন ও রাকিব পানিতে তলিয়ে যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।