২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 01:54 AM

Updated : 22 Aug 2022, 12:41 PM

আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার মধ্যরাতে থানা থেকে তিনশ গজ দূরে সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এক রিকশাওয়ালা থানায় নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

“কর্তব্যরত চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন।”