২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় যুবক নিহত

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 02:55 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে আশুলিয়ার নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ২২ বছর বয়সী নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে বাসটি আটক কিংবা শনাক্ত করা যায়নি।