২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সদস্য: সমভোট পাওয়ায় পুনর্ভোট ৫ অগাস্ট

উপজেলা পরিষদের নারী সদস্য পদে সমান ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বীদের পুনঃভোট হবে ৫ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 10:43 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২৯ উপজেলায় রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছে নির্বাচন কমিশন।

গত ১৫ জুন উপজেলা পরিষদে প্রথমবারের মতো নারী সদস্য পদে ভোট হয়।

দেশের ২৩ জেলার ২৯টি উপজেলায় দুই জন করে প্রার্থী সমভোট পাওয়ায় ফলাফল ঘোষণা করা যায় নি।

নির্বাচনী আইন অনুযায়ী, শুধু সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পুনঃভোটের বিধান রয়েছে।

ইসির উপ সচিব সামসুল আলম জানান, এসব উপজেলার নারী সদস্য পদের ৩০টি আসনে ৬০ জন সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। ৫ অগাস্ট ওই সব আসনে পুনঃভোটের ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

তিনি জানান, প্রতিটি উপজেলায় ৩০ জন থেকে ৪০ জন ভোটার রয়েছে।

গত মার্চে লটারি প্রথা বাদ দিয়ে সমভোট প্রাপ্তদের মধ্যে পুনঃভোটের বিধান চালু হয় উপজেলায়।তবে সংসদে সমভোট হলে লটারির বিধান রয়েছে।

পুরনো খবর:

উপজেলায় নারী সদস্য পদে ২৭ উপজেলায় সমভোট