সিলেটে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩
সিলেট নগরীতে ১০ লাখ টাকার জাল নোটসহ এক নারীসহ তিন জনকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার মহিষপুর গ্রামের ময়না মিয়ার ছেলে নূর হোসেন (৪৫), একই উপজেলার শিবনগর গ্রামের মৃত উসমান আলীর ছেলে ইমদাদ উল্লাহ (৫৫) ও ঢালাইচর গ্রামের গীতা রাণী মালাকার (৪৫)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে হুমায়ূন রশীদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন জনকে আটক করা হয়।
“এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের ১০টি বান্ডিল উদ্ধার করা হয়। যাতে ১০ লাখ টাকা পাওয়া যায়।”
আটককৃতরা দীর্ঘ দিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছে বলে জানান র্যাব কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী।
