২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পিটুনিতে যুবক নিহত

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজীর সময় এলাকাবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার বিকালে টঙ্গীর মেইলগেইট এলাকায় এ ঘটনায় নিহত হন মঙ্গল মিয়া (৩৫)।

তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার এসআই মো. হাসান।

আহত হালান মিয়া (৩৬), ইয়াছিন (২৩) ও মইন মিয়াকে (২৮) টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই হাসান বলেন, টঙ্গী মেইলগেইট এলাকায় বিভিন্ন দোকানে চাঁদাবাজী করার সময় এলাকাবাসী মঙ্গল মিয়া তার সহযোগীদের ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলকে মৃত ঘোষণা করেন।