২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাতবোমা ও ধারাল অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফেনী সদর থেকে হাতবোমা ও ধারাল অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার বিকালে শহরের মুক্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক টুটুল চন্দ্র নাথ (৩০) শহরের বারাহিপুর খাজুরিয়া এলাকার শংকর চন্দ্র নাথের ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন খবর পেয়ে শহরের মুক্ত বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে চারটি হাতবোমা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও দুটি ছুরিসহ টুটুল চন্দ্র নাথকে আটক করে পুলিশ।

“নাশকতা বা সন্ত্রাসী কার্যকলাপের জন্য তিনি বোমা ও অস্ত্রগুলো বহন করছিলেন বলে ধারণা করা হচ্ছে।”

তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।