বরিশালে ছাউনি চাপায় শিশুর মৃত্যু
বরিশালের উজিরপুরে বসত ঘরের ছাউনি চাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
নিহত তপু ঢালী (৯) ওই এলাকার আজাদ ঢালীর ছেলে।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, বৃষ্টি সময় বসত ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিল তপু। এসময় বারান্দার ছাউনি ভেঙ্গে চাপা পড়ে সে।
“গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।”
