২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কারাবন্দি ৪৩০ বিদেশি

বাংলাদেশের বিভিন্ন কারাগারে ৪৩০ জন বিদেশি বন্দি রয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 01:57 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশি এসব বন্দির মধ্যে ৬২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং ৩৬৮ জনের বিরুদ্ধে মামলা চলছে।

সাজাপ্রাপ্তদের ৪৩ জন ভারতের, নয়জন মিয়ানমারের, আটজন পাকিস্তানের ও দুজন তানজানিয়ার নাগরিক বলে জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, এছাড়া ভারতের ১০৩ জন, মিয়ানমারের ২০৮ জন, পাকিস্তানের ৩৩ জন, নাইজেরিয়ার ১০ জন, থাইল্যান্ডের ৭ জন,  ক্যামেরুনের দুইজন এবং তানজানিয়া, মালয়েশিয়া, পেরু ও আলজেরিয়ার একজন করে নাগরিকের বিচার চলছে।