২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে শুঁটকিপট্টিতে অগ্নিকাণ্ড

ঢাকার কারওয়ানবাজারের শুঁটকিপট্টি এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 12:23 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক সৈয়দ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টা ৫৬ মিনিটে কাওরান বাজার রেললাইনের কাছে মাছ ও অন্যান্য পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২০-২৫টি ককশিটের বাক্সে আগুন ধরে যায়।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন বলে জানান মনিরুল।

তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠান হয়। গাড়িগুলো সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।”

ওই বাক্সগুলোতে কীভাবে আগুন লেগেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি মনিরুল।