২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপরে মুড়ি, ভেতরে নেশার বড়ি

ঢাকার কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা এক যাত্রীকে ১ হাজার ৭০০ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রেল পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 11:54 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ইলিয়াস হোসেন (২৫) নামের ওই যুবককে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুরের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়।

কমলাপুর রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ইলিয়াসের সঙ্গে ইফতারের জন্য রাখা এক প্যাকেট মুড়ি ছিল। সেই মুড়ির ভেতরে লুকানো অবস্থায় এক হাজার সাতশ ইয়াবা পাওয়া যায়।

“সকালে চট্টগ্রাম থেকে আসা আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেসে করে কমলাপুরে নামেন ইলিয়াস। পরে তাকে আটক করে তল্লাশি চালালে ইয়াবাগুলো পাওয়া যায়।”

গ্রেপ্তার ইলিয়াসের বাড়ি বান্দরবানে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে এসআই রফিক জানান।