২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাড়ির সীমানার বিবাদে শিশু খুন

শেরপুরের শ্রীবরদীতে বাড়ির সীমানা বিতণ্ডার জেরে প্রতিবেশীর হামলায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 01:56 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, তিন দিন আগে উপজেলার কুড়িকাহনীয়া কালিবাড়ি গ্রামের ওই ঘটনায় আহত হয়ে রোববার শিশুটি মারা যায়।

নিহত ইয়াছমিন (১২) কালিবাড়ি গ্রামের ইয়াছিন আলীর মেয়ে। হামলায় আহত ইয়াছিন ও তার ভাই শামিম মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি এস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির সীমানা গত শুক্রবার বিকালে ইয়াছিনের সঙ্গে প্রতিবেশী ছামিউল হকের ঝগড়া  হয়।

“এক পর্যায়ে ছামিউল ও তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াছমিন, তার বাবা ইয়াছিন ও চাচা শামিমকে কুপিয়ে আহত করে। আহতদের প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

“রোববার বিকালে ইয়াছমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় ইয়াছমিনের মা কোহিনুর বেগম সোমবার সকালে মামলা করার পর পুলিশ মতি মিয়া নামে একজন গ্রেপ্তার করেছে বলে জানান ওসি আলম।