ভারতকে হারানোয় ক্রিকেটারদের খালেদার শুভেচ্ছা
ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার খেলা শেষের পর এক বিবৃতিতে তিনি বলেন, “দেশে ১৬ কোটি মানুষের সঙ্গে আমিও বাংলাদেশের ক্রিকেট দলের এই বিজয়ে গর্বিত। এই জয়ের জন্য আমি ক্রিকেট দলের সকল খেলোয়াড় এবং ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
খালেদা জিয়া সব খেলোয়াড়ের সুস্বাস্থ্যও কামনা করেছেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ ক্রিকেট দল।
