২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ, ওজনে কম দেওয়া ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বানানোর অভিযোগে বরিশালে তিনটি খাবারের দোকানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

শীতেষ চন্দ্র সরকার জানান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে নগরীর চকবাজারে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখায় ফেমাস বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ওজনে কম দেওয়ায় পোর্ট রোড বাজারের শান্তি দাস পোল্ট্রি নামের একটি মুরগির দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

বিষাক্ত জেলি মেশানোর অপরাধে একই বাজারে তিন কেজি চিংড়িও নষ্ট করা হয়েছে এ অভিযানে।