২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে মা ও ছেলে হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার বিকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আব্দুর রবের ছেলে হাবিবুর রহমান (২৫) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে শাওন (২৬)।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসীম উদ্দিন জানান, একইসঙ্গে দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ অক্টোবর রাতে আত্মীয় পরিচয়ে রামগঞ্জ উপজেলার ভক্তারপুর এলাকার নুরজাহান বেগমের ঘরে ঢোকে হাবিবুর ও শাওন। ওই রাতে নুরজাহান ও তার ছেলে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা করে তারা।

এ ঘটনার পর দিন সেলিমের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।