টাঙ্গাইলে ট্রাকচাপায় ট্রাক চালক নিহত
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ট্রাক চাপায় অন্য এক ট্রাকের চালক নিহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নাহিয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুজন মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের শাহ আলমের ছেলে।
গোড়াই মহাসড়ক থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সুজন নাটিয়াপাড়া নাহিয়ান ফিলিং স্টেশনের সামনে ট্রাক থেকে মহাসড়কে নামেন। এ সময় আরেকটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
