২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রাম শহরে নিজের দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 01:15 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, শনিবার রাত ২টার দিকে বন্দরনগরীর বাদুরতলা এলাকায় জঙ্গি শাহ মাজার সংলগ্ন এক বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত তৌহিদুল আলম (২৬) ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হরিনাদীঘি এলাকার রশিদ আহমেদের ছেলে।

তার দুলাভাই জানে আলম ওরফে নজরুল ইসলামকে (৪০) ঘটনার পর ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পারিবারিক বিরোধের জের ধরে গভীর রাতে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্যালককে খুন করেন নজরুল।”

তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি। রোববার সকাল পর্যন্ত কোনো মামলাও হয়নি। 

গ্রেপ্তার নজরুল হাটহাজারী উপজেলার হাইদচকিয়া ইউনিয়নের বৃন্দাবন হাট এলাকার রমজান আলী বাদশার ছেলে।