২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়াতে ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 01:29 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের পূর্ব পানখালি গ্রামের হ্নীলা পাড়ার বাসিন্দা   নুরজাহান বেগম (৪৫) ও তার ছেলে মো. আজিজুর রহমান (২৮)।

ওসি মো. মহসিন বলেন, সেন্টমার্টিন পরিবহনের ওই বাসে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল মা-ছেলে। তল্লাশির সময় নুরজাহানের ভ্যানিটি ব্যাগ থেকে চারশ’ ও আজিজুরের জুতার ভেতর থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।