২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার বনানীতে প্রথম রোজার ভোরে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 08:57 AM

Updated : 22 Aug 2022, 12:38 PM

বনানী থানার এসআই আতাউর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, একটি পিকআপ মুরগি নিয়ে ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। অন্যটি কুড়িল থেকে মাটি নিয়ে আসছিল।

“মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাহনের ছয় আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”

নিহতরা হলেন- মাটিবাহী ভ্যানের চালক আরিফ (২৫) ও তার সহকারী শামীম (২২) এবং মুরগীর ভ্যানের চালক মিজানুর রহমান (২৫)।

মুরগীর ভ্যানের আরোহী সেলিম ও একদিন মিয়া এবং মাটিবাহী ভ্যান চালকের সহকারী আশিক হাসপাতালে ভর্তি আছেন বলে ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসএই সেন্টু চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।