কক্সবাজারে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২
মানবপাচারে জড়িত অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার সুলতান আহমদের ছেলে মো. জুলফিকার আলী (৩৮) ও মোক্তার আহমদ ভুলু (৩৩)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, মালয়েশিয়ায় ১৮ মাস কারাভোগ শেষে দেশে ফেরত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মানবপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি মামলা রয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
