কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন
কুড়িগ্রাম সদরে পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকাল কুড়িগ্রাম পৌর এলাকার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রাবেয়া খাতুন (৫৫) ওই এলাকার আহাদ আলী ঠিকাদারের স্ত্রী।
এ ঘটনার পর ভাতিজা জানু মিস্ত্রীকে (৩০) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম জানান, জানু মাদকাসক্ত। এ নিয়ে মা আঞ্জু বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি মা ও বাবা ওমেদ আলীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
“এসময় চাচি রাবেয়া খাতুন এগিয়ে আসলে তাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আহত আঞ্জু বেগম ও ওমেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
