২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ লতিফ ভূইয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ ভূইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

রাষ্ট্রপতি  এক শোকবাণীতে লতিফ ভূইয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বুধবার রাতে কিশোরগঞ্জে নিজ বাড়িতে যারা যান জাতীয় পার্টির জেলা সভাপতি আব্দুল লতিফ ভূইয়া।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৫ আসন (বর্তমানে কিশোরগঞ্জ-৪) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।