২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনদুর্ভোগ: সংস্কারের কারণে এক মাস ধরে বন্ধ সড়ক

পয়ঃনিষ্কাষণ নালা সংস্কারের জন্য প্রায় এক মাস ধরে বন্ধ আছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ব্যস্ত সড়ক।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:24 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

সড়ক সংস্কারের দুর্ভোগ

ফার্মগেইট সংলগ্ন ইন্দিরা রোড থেকে আবাসিক এলাকার ভেতর দিয়ে পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, কলাবাগানসহ আরও কয়েকটি গন্তব্যে যাওয়ার এই সড়কটিতে পয়ঃনিষ্কাশন নালা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মীরা।

স্থানীয়রা বলছেন, গত মে মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরানের তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। অন্যান্য সময় এক সপ্তাহের মধ্যে এ ধরনের কাজ শেষ হলেও এবার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অর্ধেকেরও বেশি কাজ বাকি।

এদিকে সংস্কার কাজ শুরুর পর থেকেই ওই সড়ক হয়ে রিকশা, প্রাইভেটকারসহ অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। আবাসিক এলাকার বাসিন্দারা ব্যক্তিগত গাড়ি নিয়ে পাশের সরুপথ হয়ে বাসায় ফেরার ক্ষেত্রে প্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইন্দিরা রোড থেকে দক্ষিণ দিকে প্রায় ৫০ গজ রাস্তা খুঁড়ে নালা স্থাপন শেষ হয়েছে। প্রায় ১০ জন শ্রমিক নতুন করে রাস্তা খননের কাজ এগিয়ে নিচ্ছেন। অর্ধেকেরও বেশি কাজ সামনে পড়ে আছে।

ওই এলাকার বাসিন্দা আরশাদ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৮৫ সালে জন্মের পর থেকে এই এলাকাতেই থাকি। অন্যবার সপ্তাহ খানেকের মধ্যে কাজ শেষ করা হলেও এবার তা হচ্ছে না। এরই মধ্যে আষাঢ়ের ভারি বর্ষণ শুরুর পর নোংরা পানিতে এলাকা একাকার হয়ে গেছে।”

যে গতিতে কাজ চলছে তাতে আরও দুই মাসেও কাজ শেষ হবে না বলে আশঙ্কার কথা জানান ইফতেখার।