চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার প্রক্টর পদে তার এ নিয়োগ অনুমোদন করেন বলে সাংবাদিকদের জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী।
প্রক্টরের পদ থেকে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বুধবার স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় আগামী এক বছরের জন্য এ পদে স্থলাভিষিক্ত হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুসারে উপাচার্য এ নিয়োগ দিয়েছেন।
