হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০
হবিগঞ্জে গাড়ির স্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষে
দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিন মিয়া জানান, পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় সিএনজি অটোরিকশা ও ইজিবাইক রাখা নিয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি সালেক মিয়া এবং স্থানীয় কাউন্সিলর সাইদুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
