২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে একজন নিহত

গাইবান্ধায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বুধবার বিকালে সদর উপজেলার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া (৩৮) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কমিদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন জানান, আলম মিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।