২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামি এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

নবাবগঞ্জ থানার এস আই আবুল বাশার জানান, বুধবার গাজীপুরের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জুয়েল (৩০) দোহার উপজেলার ইকরাশি গ্রামের হারুনূর রশীদ ওরফে হারুনের ছেলে।

নবাবগঞ্জের ব্যবসায়ী মফিউর রহমান ওরফে মঙ্গল হাজী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে নবাবগঞ্জ থানায় পাঁচটি ও দোহার থানায় দুটি মামলা রয়েছে।

এসআই আবুল বাশার বলেন, মঙ্গল হাজী হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির দেওয়া তথ্যানুসারে গাজীপুরের মৌচাকে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি রিভালভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।