২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তির মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রীর তাগিদ 

মানুষকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে অর্পিত সম্পত্তি নিয়ে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার সিলেট জেলা পরিষদ মিলানায়তনে অর্পিত সম্পত্তি বিষয়ে সিলেট বিভাগের সংশ্লিষ্ট কর্মকতাদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী  একথা বলেন।

তিনি জানান, অর্পিত সম্পত্তি বিষয়ক লাখ লাখ মামলা ঝুলে আছে যুগের পর যুগ। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।

“এভাবে চলতে দেওয়া যায় না। যত সমস্যাই থাকুক এগুলো শেষ করতে হবে,” বলেন তিনি।

দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করতে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করেছে জানিয়ে ভূমিমন্ত্রী ব্রিটিশ ও পাকিস্তান আমলের ভূমি আইন সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেন।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলম, যুগ্মসচিব (আইন) এসএম মনিরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ।