২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের রায় বহালে আনন্দ কুড়িগ্রামে

মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে।

এরপরই কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর কলেজ মোড়ে একটি সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান চাঁদ, মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

সমাবেশ শেষে জাফর আলী সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ১১ অগাস্ট আপিল বিভাগে আপিল করেন মুজাহিদ। এর দুই বছরের মাথায় আপিলের রায় হলো।