২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকর্মীকে ধরে পুলিশে দিল জনতা

বরিশাল নগরীতে মিছিল থেকে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

আপিলের রায়ে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি বহাল থাকার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নগরীর সাগরদী এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

আটক বায়েজিদ ইসলাম (২০) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আপিলের রায়ে মুজাহিদের ফাঁসি বহাল রাখার প্রতিবাদে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে।

এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সেখান থেকে শিবিরকর্মী বায়েজিদকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে ওসি জানান।