২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লেগুনা-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

গাজীপুরে লেগুনা ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানান।

নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দড়িকিশোরপুর গ্রামের জয়নুল আবেদিনের ছেলে মো. আনিছুর রহমান (৩২) ও একই উপজেলার সাদারগাও গ্রামের মৃত আক্তার ব্যপারির ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫)।

আহতরা হলেন- গাজীপুর সদরের বাগলবাড়ি এলাকার জিয়াউর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. মামুন (৩০) ও লেগুনা চালক গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ি এলাকার রুবেল (২০)।

তিন জনকেই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেগুনাটি জয়দেবপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি রাস্তার পাশে থামিয়ে রাখা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানান তিনি।