২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৭ মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সাত মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 03:30 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

টেকনাফ থানা পুলিশের পরিদর্শক আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপে এ অভিযান চলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই মৃত কবির আহমদের ছেলে জাফর আলম (৫২) ও বদি আলম (২৯), মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ফরিদ (৫৫), তাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (২৫), আলী আহসানের ছেলে জাফর আলম (২৭), মৃত মোহাম্মদ শফিকের ছেলে নজির আহমদ (৩৫) ও মৃত জমির উদ্দিনের ছেলে জহির আহমদ (৬০)।  এরা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা।

ওসি আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা সবাই তালিকাভুক্ত মানবপাচারকারী ও একাধিক মামলার পলাতক আসামি।”