২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টরচাপায় পথচারী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টাবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 11:38 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।

নিহত শুক্র রায়ের (৫৫) বাড়ি ওই ইউনিয়নের কৈকুড়ি গ্রামে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের দিকে গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিলেন শুক্র।

“এ সময় ভুট্টার ট্রাক্টরটি তাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে বলে জানান ওসি।