২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

মাগুরায় মহম্মদপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার দুপুরে উপজেলার বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়েরের পর ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মামলার বরাত দিয়ে মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, বেলা ১১টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশে ছাগল চরাতে যায়। এ সময় ওই কিশোর তাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনার পর মেয়েটির মা মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।