নিখোঁজ ছাত্রদল নেতা খোকন ফরিদপুরে আটক
তিন মাস ধরে নিখোঁজ সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিনজন ফরিদপুরে আটক হয়েছেন।
সোমবার দুপুরে সদরের কানাইপুরের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, মোহাম্মদ আলী ভুইয়া জনি ও সোহাগ গাজী। বাকি দুজন খোকনের সহযোগী।
ফরিদপুর র্যাব-৮ এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-বেনাপোল মহাসড়কের তেঁতুলতলা এলাকার ‘ফুড ভিলেজ’ রেস্তোরাঁ থেকে তাদের আট করার পর বিস্ফোরক আইনে মামলা করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
“তাদের কাছ থেকে ১৫টি পেট্রোল বোমা ও ২৫টি হাতবোমা উদ্ধার করা হয়।”
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকনের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর ও পল্টন থানায় বিস্ফোরক আইনের দুটি মামলা আছে।
এ বছরের ৮ মার্চ মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ওসি মোহসিনুল জানান।
বিবৃতিতে বলা হয়, “আমাদের আশঙ্কা খোকনকে গ্রেপ্তারের পর অস্বীকার করায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মনে করি, দেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারের পর অস্বীকারের এবং পরবর্তীতে ‘বন্দুকযুদ্ধের’ মিথ্যা গল্প ফেঁদে হত্যা করার রেওয়াজ চালু হয়েছে, তাতে এখন রাষ্ট্রেও কোনো নাগরিকেরই জানমালের নিরাপত্তা নেই।
“আমরা অবিলম্বে আনিসুর রহমান তালুকদার খোকনকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া অথবা তাকে আদালতে উপস্থাপনের জোর দাবি জানাচ্ছি।”
৯ মার্চ রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ খোকনকে গ্রেপ্তারের পর স্বীকার না করায় উদ্বেগ প্রকাশ করে তাকে আদালতে হাজির করার দাবি জানিয়ে বিবৃতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
