২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার সকালে উপজেলার বিনোদপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

আহতদের মধ্যে হাসান মোল্লা (৫৫), ওলিয়ার মোল্লা (৪৫), হারেজ উদ্দিন (৬৫), মিসরুল মোল্লা (৩৫) ও সাহেব আলীকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিনোদপুর গ্রামের জয়নাল মোল্লা ও জিল্লুর রহমান ওরফে জিল্লু মেম্বারের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

“সকালে জয়নাল সমর্থক আজিজের গরু জিল্লু মেম্বারের সমর্থক মাজাহারের ক্ষেতের পাট খায়। এর জেরে জয়নাল ও জিল্লু পক্ষের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হয়।”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।