আড়াইহাজারে গণপিটুনিতে ‘ডাকাতের’ মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।
রোববার রাতে নিহত বাচ্চু (৩৫) উপজেলার বগাদী এলাকার রব মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, রাত ১০টার দিকে দক্ষিণপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ডাকাতি করে নেওয়ার চেষ্টা করছিল বাচ্চু ও তার লোকজন।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাচ্চুকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাচ্চুর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক খুনের মামলা রয়েছে বলে জানান ওসি আলমগীর।
