২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে এক ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

কোতোয়ালি থানার এসআই জাহেদুল কবির জানান, শুক্রবার রাতে শামসুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। শামসুল কক্সবাজার জেলার উখিয়া থানার সোনাইছড়ি এলাকার বাসিন্দা।

“শামসুল নগরীতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিজামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

কক্সবাজার পুলিশের করা মানবপাচারকারীর তালিকায় শামসুলের নাম আছে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মানবপাচারের অভিযোগে একটি মামলা রয়েছে বলে জানান এসআই জাহেদুল।