২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:14 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার সকালে সদর উপজেলার জারুইলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৩০) উপজেলার সুলতানপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ বায়েজিদ জানান, আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরগামী অটোরিকশারকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবুল কালাম মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা বায়েজিদ।