২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলাসহ নাশকতা মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 01:36 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার সকালে পানপাট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম আজম (৪২) শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির।

শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টার দিকে দলীয় বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় পানপাট্টি এলাকা থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর, নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানান ওসি।