সাপাহারে ৪টি শুটারগান উদ্ধার
নওগাঁর সাপাহার উপজেলায় চারটি শুটারগান উদ্ধার করেছে র্যাব।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে র্যাব জানিয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৬টার দিকে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ‘অস্ত্র ব্যবসায়ীরা’ বলদিয়াঘাট ব্রিজের নিচে অস্ত্রগুলো ফেলে পালিযে যায়।
র্যাব চারটি শুটারগান উদ্ধার করে সাপাহার থানায় জমা দিয়েছে।
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
