২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় দিনের বেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার বেলা ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে ৬৩৪ মধ্য বাড্ডার দ্বিতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম শাপলা (৩১)। তার স্বামী ওয়াহেদুজ্জামান এ্যাপোলো হাসপাতাল সংলগ্ন নদীসা ফাস্ট ফুডের মালিক। স্ত্রী, দুই সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।

হত্যাকাণ্ডের সময় ওয়াহেদুজ্জামান তার মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলেন বলে বাড্ডা থানার এসআই খান নুরুল ইসলাম জানিয়েছেন। ঘরে তখন শাপলার সঙ্গে ছিল তাদের ৫ বছর বয়সী অন্য শিশুটি।

এসআই নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াহেদুজ্জামান বাসায় ফিরে দেখেন দরজা খোলা। ভেতরে ঢুকে স্ত্রীর লাশ দেখতে পান।”

শাপলার মুখে ওড়না গুঁজে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে জানান তিনি।

তিন যুবক ওই বাসায় ঢুকেছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।